সিরাজগঞ্জে বিএনপি নেতা ভিপি আয়নুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আমার সম্পর্কে কিছু ভুল বার্তা ছড়িয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে নষ্ট করার অপকৌশল হিসেবে হাতে নিয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় কালিমা লিপ্ত করার জন্যই তাদের এই ভিন্ন প্রয়াস। কিন্তু সকল ষড়যন্ত্র অপেক্ষা করেই ছাত্র-জনতার এই বিজয়কে সংহত করেই আমাদেরকে নব ইতিহাস রচনা করতে হবে সামনের দিনগুলোতে। মোঃ জাকির হোসেন রনি, উত্তরাঞ্চলীয় প্রধানঃ ভিপি আয়নুল হক বিএনপি’র রাজনীতিতে সিরাজগঞ্জ জেলায় একটি ব্রান্ড নেম। সিরাজগঞ্জ জেলার আন্ত:সীমান্ত এলাকা একসময়ের ডাকসাইটে কলেজ চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের ছাত্র সংসদের বিএনপি প্যানেলে একাধিক বার নির্বাচিত ভিপি এবং গণমানুষের নেতা। তিনি শুধু নিজ এলাকাতেই নন; পাশ্ববর্তী জেলার মানুষের কাছেও সমান ভালবাসার মানুষ। সবচেয়ে বেশি ত্যাগ ও নির্যাতন এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম,মামলা ও হামলার মাধ্যমে তাকে অতিবাহিত করতে হয়েছে জীবনের একটা দীর্ঘ সময়। সম্প্রতি, স্বৈরাচার পতনের পর সবাই যখন স্বস্থির নি:শ্বাস ফেলছে তখন এই ত্যাগী নেতার বিরুদ্ধে আওয়ামী ঘরানার কিছু কুচক্রী মহল যারা স্বৈরাচারের সময় স্বৈরাচারকে ...